
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিদায় উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁও-এ প্রধান উপদেষ্টার দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্র ও প্রশাসন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
বৈঠকে প্রধান উপদেষ্টা তার দায়িত্বকালীন সময়ে সেনাবাহিনীর সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেন। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন তিনি।
তিনি সেনাপ্রধানকে ধন্যবাদ জানিয়ে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে বাহিনীর সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহমুদুল হাসান তারিপ
Copyright © 2026 দৈনিক আজকাল. All rights reserved.