নিজস্ব প্রতিবেদক:
অগ্নিকাণ্ডসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে নিরাপদে মোকাবিলা ও করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে BRAC Seed & Agro Enterprise-এর কর্মীদের নিয়ে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ৩০ সেপ্টেম্বর রোজ বুধবার ব্র্যাক সিড প্রসেসিং সেন্টারের শাহনাজ দিলরুবা, ডেপুটি ম্যানেজার, এসপিসি এর সভাপতিত্বে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত থেকে কর্মীদের অগ্নিকাণ্ডের কারণ, অগ্নিনির্বাপণের প্রাথমিক কৌশল এবং জরুরি পরিস্থিতিতে নিরাপদে বের হয়ে আসার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারণা দেন।
এ সময় কর্মীদের হাতে-কলমে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের নিয়ম এবং আগুন লাগার পর দ্রুত ও কার্যকরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষকরা বলেন, কর্মস্থলে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম গুরুত্বপূর্ণ। যেকোনো দুর্ঘটনার সময় আতঙ্কিত না হয়ে প্রশিক্ষণ অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণে, মো. ফারুক হোসেন, এসিস্টেন্ট ম্যানেজার কোয়ালিটি, মো. লিয়াকত আলী, (অফিসার একাউন্টস), মো. আলমগীর হোসেন, (অফিসার ড্রিস্টিবিউশন), তপন কুমার ভৌমিক(সহকারী ম্যানেজার ইনভেন্টরি), মামুন পারভেজ, (ইঞ্জিনিয়ার), মিঠুন বর্মন (এওকিউ), মো. মাহমুদুল হাসান তারিপ (এওডি), মো. মোনায়েম খান(এওডি), আবদুল্লাহ আল মামুন (এওপি), মো. মোরসালিন মাহমুদ(এওডি), মো. মশিউর রহমান(এওডি), মোছা. রিনা আক্তার, মোছা. বিলকিস মনিরা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহমুদুল হাসান তারিপ
Copyright © 2026 দৈনিক আজকাল. All rights reserved.