নিজস্ব প্রতিবেদক:
অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা ও জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে ব্র্যাক সিড প্রসেসিং সেন্টারে মো. ফারুক হোসেন, এসিস্টেন্ট ম্যানেজার কোয়ালিটি এর নেতৃত্বে অদ্য ১৯-০৮০২০২৬ রোজ বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে সিড প্রসেসিং সেন্টারের কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিকাণ্ডের বিভিন্ন কারণ, অগ্নিনির্বাপণ সরঞ্জামের সঠিক ব্যবহার, আগুন লাগার পর প্রাথমিকভাবে করণীয় এবং নিরাপদে কর্মস্থল ত্যাগের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।
এ সময় প্রশিক্ষকরা অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) ব্যবহারের পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করেন। পাশাপাশি কর্মস্থলে অগ্নিঝুঁকি চিহ্নিত করা, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিতভাবে ব্যবস্থা নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত না হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কৌশল এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।
প্রশিক্ষণ আয়োজকরা জানান, সিড প্রসেসিং সেন্টারের মতো কর্মস্থলে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বৃদ্ধি পাবে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে।
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের কার্যক্রমের মধ্যে বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ রয়েছে। প্রতিষ্ঠানটির একাধিক আধুনিক সিড প্রসেসিং সেন্টার রয়েছে।
প্রশিক্ষণ শেষে অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং কর্মস্থলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।
এসময়, মো. লিয়াকত আলী, (অফিসার একাউন্টস), মো. আলমগীর হোসেন, (অফিসার ড্রিস্টিবিউশন), তপন কুমার ভৌমিক(সহকারী ম্যানেজার ইনভেন্টরি), মামুন ভূইয়া (এওপি), মামুন পারভেজ, (ইঞ্জিনিয়ার), মো. মাহমুদুল হাসান তারিপ (এওডি), মো. মোনায়েম খান(এওডি), আবদুল্লাহ আল মামুন (এওপি), মো. মোরসালিন মাহমুদ(এওডি), মো. মশিউর রহমান(এওডি), মো. আরিফুল ইসলাম (এওপি), মোছা. রিনা আক্তার, মোছা. বিলকিস মনিরা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহমুদুল হাসান তারিপ
Copyright © 2026 দৈনিক আজকাল. All rights reserved.