
মরক্কোর বিপক্ষে ১-১ ড্রয়ের হতাশা কাটিয়ে হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল। তবে স্কোরলাইন বড় ব্যবধানে হলেও ম্যাচে সেই দাপুটে ফুটবল দেখা যায়নি।
ফিফা র্যাংকিংয়ে ৮৫ নম্বরে থাকা হাইতির বিপক্ষে শুরু থেকেই নিয়ন্ত্রণে থাকলেও ব্রাজিলের খেলায় ছিল না গতি ও সৃজনশীলতা। মাঝমাঠে ধীরগতির খেলা এবং আক্রমণে ধারহীনতা স্পষ্ট ছিল।
ম্যাথিউস কুনহার জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সেলেসাওরা। তবে গোলগুলো এসেছে মূলত ব্যক্তিগত দক্ষতা ও প্রতিপক্ষের ভুল থেকে, দলগত আধিপত্যে নয়।
দ্বিতীয়ার্ধে কিছুটা চাপ তৈরি করলেও পুরো ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্স ছিল নিষ্প্রভ। ফলে জয় এলেও দলের খেলায় উঠেছে নানা প্রশ্ন।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহমুদুল হাসান তারিপ
Copyright © 2026 দৈনিক আজকাল. All rights reserved.