1. admin@thedailyajkal.com : TARIP :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নান্দাইলে পিয়নের প্রতারণার শিকার হয়ে এইচএসসি দেওয়া হলো না ২ ছাত্রীর! গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ, শোকে স্তব্ধ রাণীশংকৈলের জওগাঁও গ্রাম ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় চার পরিবার ঠাকুরগাঁওয়ে ৭ মাস ধরে ভাঙা কালভার্ট: বিকল্প পথে চলাচল, দুর্ঘটনার শঙ্কায় হাজারো মানুষ ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিনের মাদককারবারি মামা-ভাগিনা ৩ হাজার পিস ইয়াবাসহ আটক অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ হাইতিকে ৩-০ গোলে হারিয়েও ব্রাজিল পারফরম্যান্সে রয়ে গেল প্রশ্ন

অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৮ বার পঠিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

রাজনৈতিক অপসংস্কৃতি, অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের সরব উপস্থিতিতে পৌর শহর মুখর হয়ে ওঠে। উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন ও সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আক্তারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে নেতাকর্মীরা রাজনৈতিক সহনশীলতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে রাণীশংকৈল ডিগ্রি কলেজের মূল ফটকের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে মতভিন্নতা থাকতেই পারে, তবে অপপ্রচার, ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিপূর্ণ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা রাজনৈতিক সৌহার্দ্য বজায় রেখে জনগণের কল্যাণে ইতিবাচক রাজনীতি চর্চার আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক, ইউনিয়ন যুবদল নেতা মহসিন আলী, আনোয়ার হোসেন, হারুন উর রশীদ, দেলোয়ার হোসেন, আবু সাইদ, শাহিন আলম, নবাব আলী, মাসুদ রানা, হোসেন আলী, ছাত্রদল নেতা কাজিমুল ইসলাম, মো. মুসাবসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের
বিপুলসংখ্যক নেতাকর্মী।নকর্মসূচিতে অংশগ্রহণকারী নেতারা রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শালীনতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে অপপ্রচারনির্ভর রাজনীতি পরিহারের আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park