1. admin@thedailyajkal.com : TARIP :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মীদের নিয়ে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ রাণীশংকৈলে শিক্ষার্থীদের গ্রাম আদালত বিষয়ে সচেতনতা, জানানো হলো বিচারসেবার নানা দিক হোসেনপুরের কৃতি সন্তান ডা. মো. মাজহারুল হক তানিম এর নতুন কর্মস্থলে পদায়ন। মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময় হোসেনপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন গণতান্ত্রিক ন্যায় ও উন্নয়ন পার্টির মহাসচিব মো. ওমর ফারুক দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রীপুৃরে ব্র্যাক সিড প্রসেসিং সেন্টারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ঠাকুরগাঁওয়ে- মির্জা ফখরুল ২০১০ সালের পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হলো স্পেন

ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মীদের নিয়ে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
অগ্নিকাণ্ডসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে নিরাপদে মোকাবিলা ও করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে BRAC Seed & Agro Enterprise-এর কর্মীদের নিয়ে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ৩০ সেপ্টেম্বর রোজ বুধবার ব্র্যাক সিড প্রসেসিং সেন্টারের শাহনাজ দিলরুবা, ডেপুটি ম্যানেজার, এসপিসি এর সভাপতিত্বে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত থেকে কর্মীদের অগ্নিকাণ্ডের কারণ, অগ্নিনির্বাপণের প্রাথমিক কৌশল এবং জরুরি পরিস্থিতিতে নিরাপদে বের হয়ে আসার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারণা দেন।

এ সময় কর্মীদের হাতে-কলমে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের নিয়ম এবং আগুন লাগার পর দ্রুত ও কার্যকরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষকরা বলেন, কর্মস্থলে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম গুরুত্বপূর্ণ। যেকোনো দুর্ঘটনার সময় আতঙ্কিত না হয়ে প্রশিক্ষণ অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষণে, মো. ফারুক হোসেন, এসিস্টেন্ট ম্যানেজার কোয়ালিটি,  মো. লিয়াকত আলী, (অফিসার একাউন্টস),  মো. আলমগীর হোসেন, (অফিসার ড্রিস্টিবিউশন), তপন কুমার ভৌমিক(সহকারী ম্যানেজার ইনভেন্টরি), মামুন পারভেজ, (ইঞ্জিনিয়ার), মিঠুন বর্মন (এওকিউ), মো. মাহমুদুল হাসান তারিপ (এওডি), মো. মোনায়েম খান(এওডি), আবদুল্লাহ আল মামুন (এওপি), মো. মোরসালিন মাহমুদ(এওডি), মো. মশিউর রহমান(এওডি),  মোছা. রিনা আক্তার, মোছা. বিলকিস মনিরা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park