
নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কৃতি সন্তান ডা. মো. মাজহারুল হক তানিম, ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন চিকিৎসক। তিনি বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল), শাহবাগ, ঢাকার এমএস রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি বিভাগে প্রেষণে দায়িত্ব পালনের জন্য পদায়িত হয়েছেন।
এর আগে তিনি কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সহকারী সার্জন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আজ এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে।
ডা. মাজহারুল হক তানিম কিশোরগঞ্জে হরমোন ও বন্ধ্যাত্ব চিকিৎসা-সংক্রান্ত সেবাও দিয়ে থাকেন। নতুন কর্মস্থলে তাঁর অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা চিকিৎসাসেবায় আরও বিস্তৃতভাবে কাজে লাগবে বলে প্রত্যাশা করা যায়।
বিশেষ করে হরমোনজনিত সমস্যা ও বন্ধ্যাত্ব চিকিৎসার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং ভবিষ্যতে এই অঞ্চলের মানুষের জন্য আরও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অবদান রাখবেন, এই প্রত্যাশা রইল।
তাঁর এই নতুন দায়িত্বে যোগদান নিঃসন্দেহে পরিবার, স্বজন, সহকর্মী এবং হোসেনপুরবাসীর জন্য আনন্দের ও গর্বের বিষয়।
ডা. মো. মাজহারুল হক তানিমের নতুন কর্মস্থলের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তাঁর আগামী দিনের কর্মজীবন আরও সফল, সম্মানজনক ও মানবকল্যাণমুখী হোক। আল্লাহ তাঁকে মানুষের সেবায় আরও বেশি অবদান রাখার তাওফিক দান করুন।