1. admin@thedailyajkal.com : TARIP :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মীদের নিয়ে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ রাণীশংকৈলে শিক্ষার্থীদের গ্রাম আদালত বিষয়ে সচেতনতা, জানানো হলো বিচারসেবার নানা দিক হোসেনপুরের কৃতি সন্তান ডা. মো. মাজহারুল হক তানিম এর নতুন কর্মস্থলে পদায়ন। মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময় হোসেনপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন গণতান্ত্রিক ন্যায় ও উন্নয়ন পার্টির মহাসচিব মো. ওমর ফারুক দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রীপুৃরে ব্র্যাক সিড প্রসেসিং সেন্টারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ঠাকুরগাঁওয়ে- মির্জা ফখরুল ২০১০ সালের পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হলো স্পেন

কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালবিরোধী র‍্যাবের অভিযান, আটক ২০

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৫ বার পঠিত

কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালবিরোধী বিশেষ অভিযানে ২০ জন দালালকে আটক করেছে র‍্যাব। রোববার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ও র‍্যাব হেডকোয়ার্টারের যৌথ একটি দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব হেডকোয়ার্টারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের জানান, অভিযানের আগে সিভিল পোশাকে থাকা র‍্যাব সদস্যদের কাছে দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দালাল চক্রের সদস্যরা মোটা অঙ্কের টাকা দাবি করে। একই সঙ্গে পাসপোর্ট করতে আসা সাধারণ সেবাপ্রার্থীদের কাছ থেকেও সরকারি ফি ছাড়া বিভিন্ন অঙ্কে টাকা আদায়ের প্রমাণ পাওয়া যায়।

অভিযান শেষে দালাল চক্রের ২০ সদস্যকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

তিনি আরও জানান, পাসপোর্ট অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে দালালদের যোগসাজশের প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণের ভোগান্তি কমাতে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে মো. মুস্তাফিজুর রহমান (৪৫), মো. মোতাহার হোসেন (২৭), মো. মিজানুর রহমান (৩০), মো. রনি (২৬), মো. বাদল মিয়া (৪৭), মো. হৃদয় মিয়া (২৫), মো. ফয়সাল (২২), আব্দুর রহমান (২৫), মো. হাফিজ হোসেন (৩০), মো. সাগর আহমেদ (৩৫), মো. শামিম মিয়া (৩১) ও মো. রাফসান (২৩)কে ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া মো. মাসুদ রানা (৩৮), মো. রাসেল মিয়া (৩২), মো. শাফায়াতুল খালেক সাইফুল (৩৮), মো. অজুল মিয়া হৃদয় (২৫), মো. নাদিম মিয়া (২৮) ও মো. ইমন (২০)কে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। অপর দুই দণ্ডপ্রাপ্ত হলেন মো. সেলিম মজুমদার ও মো. মাহফুজ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park