1. admin@thedailyajkal.com : TARIP :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নান্দাইলে পিয়নের প্রতারণার শিকার হয়ে এইচএসসি দেওয়া হলো না ২ ছাত্রীর! গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ, শোকে স্তব্ধ রাণীশংকৈলের জওগাঁও গ্রাম ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় চার পরিবার ঠাকুরগাঁওয়ে ৭ মাস ধরে ভাঙা কালভার্ট: বিকল্প পথে চলাচল, দুর্ঘটনার শঙ্কায় হাজারো মানুষ ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিনের মাদককারবারি মামা-ভাগিনা ৩ হাজার পিস ইয়াবাসহ আটক অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ হাইতিকে ৩-০ গোলে হারিয়েও ব্রাজিল পারফরম্যান্সে রয়ে গেল প্রশ্ন

গ্রামের মাঠে নারীর জাগরণ: নারী দিবসে রাণীশংকৈলে বর্ণাঢ্য ‘ফুটবল ডে’ নারী ফুটবলারদের নতুন স্বপ্নের দিগন্ত উন্মোচন

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৯৭ বার পঠিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ‘ফুটবল ডে’। এশিয়াজুড়ে নারী ফুটবলকে জনপ্রিয় ও অংশগ্রহণমূলক করে তুলতে Asian Football Confederation (AFC)-এর ঘোষিত এ বিশেষ দিবস ঘিরে রবিবার (৮ মার্চ) উপজেলার রাঙাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমি মাঠে আয়োজন করা হয় নানা কর্মসূচি।

দিনের শুরুতেই অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বাইসাইকেল র‍্যালি। রাঙাটুঙ্গী প্রমিলা ফুটবল মাঠ থেকে শুরু হওয়া র‍্যালিটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মাঠে এসে শেষ হয়। রঙিন ব্যানার, স্লোগান ও উচ্ছ্বাসে ভরা এই র‍্যালিতে অংশ নেন নারী ফুটবলার, কিশোরী শিক্ষার্থী, কোচ এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

বে-সরকারি সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও এডুকোর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বাইসাইকেল র‍্যালির পাশাপাশি অনুষ্ঠিত হয় এক অনুপ্রেরণামূলক আলোচনা সভা। এ সময় প্রায় ১৫০ জন নারী ফুটবলারের মাঝে টি-শার্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

রাঙাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম বলেন, “এই প্রত্যন্ত অঞ্চল থেকেও অনেক প্রতিভাবান নারী ফুটবলার উঠে এসেছে। তারা এখন জাতীয় পর্যায়ে খেলছে এবং বিদেশেও অংশ নিয়ে দেশের পাশাপাশি এলাকার সুনাম বাড়াচ্ছে। যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ পেলে গ্রামের মেয়েরাও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সামর্থ্য দেখাতে সক্ষম।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির ফুটবল প্রশিক্ষক গোপাল মুর্মু সুগা, ইএসডিও এডুকোর প্রোগ্রাম কো-অর্ডিনেটর শরিফুল ইসলাম, রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নারী খেলোয়াড়রা।
বক্তারা বলেন, নারী ফুটবল শুধু একটি খেলা নয়—এটি সাহস, আত্মবিশ্বাস ও সম্ভাবনার প্রতীক। গ্রামীণ এলাকায় এমন উদ্যোগ নতুন প্রজন্মের মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং নারী ক্ষমতায়নের পথকে আরও শক্তিশালী করবে।

দিনব্যাপী এই আয়োজন যেন একটি বার্তাই তুলে ধরে—গ্রামের মাটির মাঠ থেকেই উঠে আসছে আগামীর সম্ভাবনাময় নারী ফুটবলার, যারা একদিন জাতীয় পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব বাড়াবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park