1. admin@thedailyajkal.com : TARIP :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মীদের নিয়ে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ রাণীশংকৈলে শিক্ষার্থীদের গ্রাম আদালত বিষয়ে সচেতনতা, জানানো হলো বিচারসেবার নানা দিক হোসেনপুরের কৃতি সন্তান ডা. মো. মাজহারুল হক তানিম এর নতুন কর্মস্থলে পদায়ন। মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময় হোসেনপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন গণতান্ত্রিক ন্যায় ও উন্নয়ন পার্টির মহাসচিব মো. ওমর ফারুক দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রীপুৃরে ব্র্যাক সিড প্রসেসিং সেন্টারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ঠাকুরগাঁওয়ে- মির্জা ফখরুল ২০১০ সালের পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হলো স্পেন

ঠাকুরগাঁওয়ে সড়কে ঝরে গেল এক নীরব জীবনের শেষ প্রদীপ

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর পূর্বপাড়া মিলন বাজার এলাকায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। সড়কের নির্মমতায় প্রাণ হারান রুস্তম আলী (৯০) নামে এক বৃদ্ধ। জীবনের দীর্ঘ পথ পাড়ি দেওয়া এই মানুষটি বহুদিন ধরেই মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় নিঃশব্দে ঘুরে বেড়াতেন। পরিচিত জনদের কাছে তিনি ছিলেন এক চেনা মুখ—কখনো নির্লিপ্ত, কখনো নিজের ভুবনে হারিয়ে যাওয়া এক নিঃসঙ্গ পথিক। কিন্তু সেই চেনা পথই যেন শেষ পর্যন্ত হয়ে উঠল তার মৃত্যুর কারণ।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ঘোষণার সঙ্গে সঙ্গেই স্তব্ধ হয়ে যায় একটি পরিবারের শেষ আশ্রয়।নিহত রুস্তম আলী ওই এলাকার মৃত কেরামত আলীর ছেলে। তার ছেলে খোরশেদ আলী জানান, “বাবা অনেকদিন ধরেই মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও কয়েকবার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। কিন্তু এবার আর তাকে ফিরিয়ে আনতে পারলাম না।”
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। রাণীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) মানিক জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
একটি দীর্ঘ জীবনের শেষ অধ্যায় শেষ হলো নিঃশব্দেই। রেখে গেল শুধু শোক, স্মৃতি আর এক টুকরো বিষণ্ন বিকেলের গল্প।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park