1. admin@thedailyajkal.com : TARIP :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নান্দাইলে পিয়নের প্রতারণার শিকার হয়ে এইচএসসি দেওয়া হলো না ২ ছাত্রীর! গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ, শোকে স্তব্ধ রাণীশংকৈলের জওগাঁও গ্রাম ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় চার পরিবার ঠাকুরগাঁওয়ে ৭ মাস ধরে ভাঙা কালভার্ট: বিকল্প পথে চলাচল, দুর্ঘটনার শঙ্কায় হাজারো মানুষ ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিনের মাদককারবারি মামা-ভাগিনা ৩ হাজার পিস ইয়াবাসহ আটক অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ হাইতিকে ৩-০ গোলে হারিয়েও ব্রাজিল পারফরম্যান্সে রয়ে গেল প্রশ্ন

ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসন-এ বড় ব্যবধানে জয় পেলেন জাহিদুর রহমান জাহিদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮১ বার পঠিত

ধানের শীষে ১,৩১,৮৮৭ ভোট | প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ব্যবধান ৪১ হাজারের বেশি

 

✍️ হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও–৩ (পীরগঞ্জ–রাণীশংকৈল) আসনে বেসরকারিভাবে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুর রহমান জাহিদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাণীশংকৈল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার খাতিজা বেগম ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে জাহিদুর রহমান মোট ১ লাখ ৩১ হাজার ৮৮৭ ভোট পেয়ে বিজয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী জামায়াতে ইসলামীর মিজানুর রহমান মাস্টার দাঁড়িপাল্লা প্রতীকে ৯০ হাজার ৭৬৭ ভোট পান।
দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৪১ হাজার ১২০।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী হাফিজউদ্দিন আহমদ লাঙ্গল প্রতীকে ২৬ হাজার ৯৩৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
📊 উপজেলা ভিত্তিক ভোটের হিসাব
রাণীশংকৈল (৫২ কেন্দ্র): ৫০,৮৯০ ভোট
পীরগঞ্জ (৭৬ কেন্দ্র): ৮০,৯৪৭ ভোট
মোট কেন্দ্র: ১২৮টি
নির্বাচনে এ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রশাসনের তথ্যমতে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণা সম্পন্ন হয়েছে।
ফল ঘোষণার পর ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। বিভিন্ন স্থানে মিছিল ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park