1. admin@thedailyajkal.com : TARIP :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মীদের নিয়ে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ রাণীশংকৈলে শিক্ষার্থীদের গ্রাম আদালত বিষয়ে সচেতনতা, জানানো হলো বিচারসেবার নানা দিক হোসেনপুরের কৃতি সন্তান ডা. মো. মাজহারুল হক তানিম এর নতুন কর্মস্থলে পদায়ন। মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময় হোসেনপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন গণতান্ত্রিক ন্যায় ও উন্নয়ন পার্টির মহাসচিব মো. ওমর ফারুক দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রীপুৃরে ব্র্যাক সিড প্রসেসিং সেন্টারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ঠাকুরগাঁওয়ে- মির্জা ফখরুল ২০১০ সালের পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হলো স্পেন

দাঁড়িপাল্লার শ্লোগানে মুখর রাণীশংকৈল, জামায়াতের শেষ নির্বাচনী জনসভা ও বিশাল গণমিছিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৬ বার পঠিত

হুমায়ুন কবির(ঠাকুরগাঁও)

প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের শেষ দিনের প্রচারণায় ঠাকুরগাঁও-৩ আসন (পীরগঞ্জ–রাণীশংকৈল) এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য নির্বাচনী জনসভা ও বিশাল গণমিছিল।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাণীশংকৈল পৌরসভার ব্যবস্থাপনায় ডিগ্রি কলেজ মাঠ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে গোটা এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। দুপুরের পর থেকেই মাঠে জড়ো হতে শুরু করেন জামায়াতের নারী-পুরুষ নেতাকর্মী ও সমর্থকরা। বিকাল গড়াতেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জনসভায় সভাপতিত্ব করেন রাণীশংকৈল পৌর জামায়াতের আমীর মো. আ. মাতিন বিশ্বাস। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ প্রার্থী ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার।

তিনি বলেন, “দেশে সুশাসন, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীই একমাত্র ভরসা। দুর্নীতিমুক্ত প্রশাসন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সংস্কার—এসবই আমাদের নির্বাচনী ইশতেহারের মূল অঙ্গীকার।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা রজব আলী, জামায়াত নেতা ব্যারিস্টার কামরুজ্জামান, যুব বিভাগের সভাপতি মোকাররম হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে জামায়াতের নির্বাচনী ইশতেহারে ঘোষিত নৈতিক রাজনীতি, ইসলামি মূল্যবোধভিত্তিক সমাজ ব্যবস্থা, মাদকমুক্ত সমাজ ও বেকারত্ব দূরীকরণের প্রতিশ্রুতি তুলে ধরেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রদানের আহ্বান জানান।

জনসভা শেষে একই মাঠ থেকে প্রার্থীকে সঙ্গে নিয়ে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শিবদিঘি উপজেলা পরিষদ চত্বর ঘুরে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বন্দর কলেজ গেট থেকে শিবদিঘি যাত্রী ছাউনি পর্যন্ত পুরো সড়ক জামায়াতের নারী-পুরুষ নেতাকর্মী ও সমর্থকে পরিপূর্ণ হয়ে যায়। মুহূর্তেই অর্ধেক শহর জনসমুদ্রে রূপ নেয়। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকলেও জনসাধারণের মধ্যে কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি।

গণমিছিলে “দাঁড়িপাল্লায় ভোট দিন—ইনসাফের বাংলাদেশ গড়ুন”, “দুর্নীতিমুক্ত সমাজ চাই”সহ নানা চমকপ্রদ শ্লোগানে পুরো পৌর শহর মুখরিত হয়ে ওঠে। চারদিকে দাঁড়িপাল্লার শ্লোগানে শ্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

জামায়াত নেতারা জানান, শান্তিপূর্ণ ও গণমুখী কর্মসূচির মাধ্যমে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে জামায়াতের বার্তা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। এ জনসভা ও গণমিছিল তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park