1. admin@thedailyajkal.com : TARIP :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মীদের নিয়ে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ রাণীশংকৈলে শিক্ষার্থীদের গ্রাম আদালত বিষয়ে সচেতনতা, জানানো হলো বিচারসেবার নানা দিক হোসেনপুরের কৃতি সন্তান ডা. মো. মাজহারুল হক তানিম এর নতুন কর্মস্থলে পদায়ন। মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময় হোসেনপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন গণতান্ত্রিক ন্যায় ও উন্নয়ন পার্টির মহাসচিব মো. ওমর ফারুক দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রীপুৃরে ব্র্যাক সিড প্রসেসিং সেন্টারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ঠাকুরগাঁওয়ে- মির্জা ফখরুল ২০১০ সালের পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হলো স্পেন

দাঁড়িপাল্লা মার্কা ‘স্বাধীনতাবিরোধীদের’ প্রতীক—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১১০ বার পঠিত
দাঁড়িপাল্লা মার্কা ‘স্বাধীনতাবিরোধীদের’ প্রতীক

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা এখন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট চাইতে আসছে, তারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছিল। তাদের সম্পর্কে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কান্দর পাড়া কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, অস্ত্র ধরেছি, দেশ স্বাধীন করেছি। অন্য কেউ এ দেশ স্বাধীন করে দেয়নি।
এ দেশ ছেড়ে আমরা কোথাও যাব না।”

তিনি অভিযোগ করেন, “যারা এখন দাঁড়িপাল্লা নিয়ে ভোট চাইছে, তারা স্বাধীনতাবিরোধী ছিল এবং সে সময় লুটপাটে জড়িত ছিল।”

বক্তব্যে তিনি আরও বলেন, “আগে রাজনীতিতে দুটি পক্ষ ছিল- নৌকা ও ধানের শীষ। রাজনৈতিক বিভিন্ন সমস্যার কারণে নৌকা আমাদের কাছে নেই। নতুন একটি দল এসেছে, নতুন মার্কা এসেছে দাঁড়িপাল্লা। এখন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে। ধানের শীষ একটি পরিচিত মার্কা, নতুন করে দাঁড়িপাল্লা এসেছে, এই প্রতীক মানুষ চেনে না।”

বিএনপি ক্ষমতায় এলে কী কী করবে, তাও তুলে ধরেন ফখরুল।

তিনি বলেন, “আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি। আমরা আপনাদের ফ্যামিলি কার্ড দেব। এই কার্ড হবে মা-বোনদের অস্ত্র। এই কার্ডের মাধ্যমে চাল-ডাল পাওয়া যাবে, স্বাস্থ্য ও শিক্ষা সেবা নিশ্চিত করা হবে। কৃষি কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে সার ও বীজ পাওয়া যাবে। “বিএনপি ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। নারীদের জন্য আরও সুযোগ-সুবিধা বাড়ানো হবে।”

সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফুরুল্লাহ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park