1. admin@thedailyajkal.com : TARIP :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নান্দাইলে পিয়নের প্রতারণার শিকার হয়ে এইচএসসি দেওয়া হলো না ২ ছাত্রীর! গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ, শোকে স্তব্ধ রাণীশংকৈলের জওগাঁও গ্রাম ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় চার পরিবার ঠাকুরগাঁওয়ে ৭ মাস ধরে ভাঙা কালভার্ট: বিকল্প পথে চলাচল, দুর্ঘটনার শঙ্কায় হাজারো মানুষ ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিনের মাদককারবারি মামা-ভাগিনা ৩ হাজার পিস ইয়াবাসহ আটক অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ হাইতিকে ৩-০ গোলে হারিয়েও ব্রাজিল পারফরম্যান্সে রয়ে গেল প্রশ্ন

নজিরবিহীন নিরাপত্তায় ঠাকুরগাঁও-৩; রাত পোহালেই ভোটের লড়াইয়ে ১০ প্রার্থী

  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১০ বার পঠিত

ঝুঁকিপূর্ণ ২০১ কেন্দ্র, মোতায়েন সেনাবাহিনী-বিজিবি-র‍্যাব-পুলিশ; প্রশাসনের দাবি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন

✍️ হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, আন্দোলন-সংগ্রাম এবং ভোটাধিকার নিয়ে বিতর্কের পর অবশেষে ভোটের দুয়ারে ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসন। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থী ও ভোটার—দু’পক্ষই এখন অপেক্ষার প্রহর গুনছেন।

ইতোমধ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে গেছেন প্রিজাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তারা। ব্যালট পেপার, সিল, স্ট্যাম্পসহ প্রয়োজনীয় সব নির্বাচনী সরঞ্জাম কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রশাসনের দাবি, ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন—এখন কেবল ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অপেক্ষা।

এ আসনে জামায়াত, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনায় ক্ষমতার পালাবদলের সম্ভাবনা। চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই চলছে হিসাব-নিকাশ ও বিশ্লেষণ।

রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে মোট ৪১৭টি ভোটকেন্দ্র তিনদিন ধরে সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। এর মধ্যে ২০১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকছেন
৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
২২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
সেনাবাহিনীর ১১ প্লাটুন
বিজিবির ৩২ প্লাটুন
র‍্যাবের ৩ প্লাটুন
পুলিশের প্রায় ১,২৫০ সদস্য
৬ হাজারেরও বেশি আনসার সদস্য

প্রশাসনের ভাষ্য, নজিরবিহীন নিরাপত্তা বলয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে প্রথমবারের মতো ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, যাতে ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও অনিয়ম প্রতিরোধ করা যায়।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন,
“ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। জনগণের অংশগ্রহণে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী।”

ভোটের আগের রাতে পুরো এলাকায় বইছে উৎসব ও উৎকণ্ঠার মিশ্র আবহ। প্রার্থীরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন, আর সাধারণ ভোটাররা অপেক্ষা করছেন ব্যালটের মাধ্যমে নিজেদের সিদ্ধান্ত জানান দিতে। এখন দেখার পালা—কার ভাগ্যে জোটে বিজয়ের হাসি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park