1. admin@thedailyajkal.com : TARIP :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নান্দাইলে পিয়নের প্রতারণার শিকার হয়ে এইচএসসি দেওয়া হলো না ২ ছাত্রীর! গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ, শোকে স্তব্ধ রাণীশংকৈলের জওগাঁও গ্রাম ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় চার পরিবার ঠাকুরগাঁওয়ে ৭ মাস ধরে ভাঙা কালভার্ট: বিকল্প পথে চলাচল, দুর্ঘটনার শঙ্কায় হাজারো মানুষ ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিনের মাদককারবারি মামা-ভাগিনা ৩ হাজার পিস ইয়াবাসহ আটক অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ হাইতিকে ৩-০ গোলে হারিয়েও ব্রাজিল পারফরম্যান্সে রয়ে গেল প্রশ্ন

নান্দাইলে পিয়নের প্রতারণার শিকার হয়ে এইচএসসি দেওয়া হলো না ২ ছাত্রীর!

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের দুই ছাত্রী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি। কলেজের এক পিয়নের প্রতারণার শিকার হয়ে পরীক্ষা দিতে পারেননি বলে অভিযোগ করেছেন তারা।

বৃহস্পতিবার (২ জুলাই) এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষা দিতে না পেরে ছাত্রীরা কলেজ গেটের সামনে কান্নায় ভেঙে পড়েন। তারা হলেন মনিমুক্তা আক্তার ও ইসমাত আরা বেগম।

এ সময় ঘটনার বিষয়ে জানতে চাইলে মনি ও মুক্তা জানান, তারা দুজন নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের নিয়মিত ছাত্রী। এইচএসসির নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় তারা দুজন দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন।

এই কারণে কলেজ কর্তৃপক্ষ তাদের ফরম পূরণের সুযোগ দেয়নি। পরবর্তীতে কলেজের পিয়ন মো. শাহজাহান ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মাধ্যমে তাদের ফরম পূরণ ও প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) জোগাড় করে দেওয়ার আশ্বাস দেন। তবে শর্ত দেন যে, এই বিষয়টি কলেজের অন্য কাউকে জানানো যাবে না। ফরম পূরণ ও প্রবেশপত্র এনে দেওয়ার বাবদ পিয়ন শাহজাহান দুই ছাত্রীর কাছ থেকে মোট ২২ হাজার ৪০০ টাকা নেন।

কিন্তু পরীক্ষার আগে অন্য সহপাঠীরা প্রবেশপত্র পেলেও মনিমুক্তা আক্তার ও ইসমাত আরার নামে কোনো প্রবেশপত্র আসেনি। বিষয়টি জানতে পেরে দুই ছাত্রী পিয়ন শাহজাহানের পা ধরে আকুতি জানান। তখনও পিয়ন শাহজাহান তাদের আশ্বস্ত করে বলেন, তিনজন লোককে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাঠিয়েছেন।

এসময় তিনি তাদের নিশ্চিত করে বলেন, ‘তোরা নিশ্চিত থাকতে পারিস, প্রবেশপত্র পেয়ে যাবি।’ এই আশ্বাসে দুই ছাত্রী বৃহস্পতিবার সকালে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজ গেটে এসে প্রবেশপত্র পাওয়ার জন্য শাহজাহানের মোবাইল নম্বরে কল করেন।

কিন্তু বারবার কল দিলেও তার কোনো সাড়া না পেয়ে দুই ছাত্রী কলেজ গেটেই কান্নায় ভেঙে পড়েন।
এদিকে, ঘটনার পর পিয়ন শাহজাহানকে কলেজে গিয়ে আর খুঁজে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কেউ ফোন ধরেনি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইনামুল হক বলেন, ‘শাহজাহান আমাদের কলেজের পিয়ন। কিন্তু সে তো পরীক্ষার্থীদের ফরম পূরণ করে দেওয়ার মতো কেউ নন। এই বিষয়ে ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে উক্ত পিয়নের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জানতে চাইলে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। অভিযোগ পেলে ওই পিয়নের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park