1. admin@thedailyajkal.com : TARIP :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নান্দাইলে পিয়নের প্রতারণার শিকার হয়ে এইচএসসি দেওয়া হলো না ২ ছাত্রীর! গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ, শোকে স্তব্ধ রাণীশংকৈলের জওগাঁও গ্রাম ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় চার পরিবার ঠাকুরগাঁওয়ে ৭ মাস ধরে ভাঙা কালভার্ট: বিকল্প পথে চলাচল, দুর্ঘটনার শঙ্কায় হাজারো মানুষ ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিনের মাদককারবারি মামা-ভাগিনা ৩ হাজার পিস ইয়াবাসহ আটক অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ হাইতিকে ৩-০ গোলে হারিয়েও ব্রাজিল পারফরম্যান্সে রয়ে গেল প্রশ্ন

প্রত্যেক পরিবারের প্রধান নারী পাবেন ‘ফ্যামিলি কার্ড’: ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১১০ বার পঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

দেশের প্রতিটি পরিবারের প্রধান নারীকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই কর্মসূচির প্রাথমিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবার এই সুবিধার আওতায় আসবে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রহিমানপুর সম্মিলিত ঈদগাঁ আলীম মাদরাসা প্রাঙ্গণে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “নির্বাচনের আগে বলেছিলাম এটি আমার শেষ নির্বাচন। আপনারা আমাকে নির্বাচিত করেছেন, এই ঋণ আমি কখনো শোধ করতে পারব না। তবে উন্নয়নমূলক কাজের মাধ্যমে সেই ঋণ পরিশোধের চেষ্টা করব।” তিনি আরও বলেন, ‘ফ্যামিলি কার্ড’ নারীদের ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হবে। এই কার্ডের মাধ্যমে নারীরা পরিবার ও সমাজে আরও দৃঢ়ভাবে দাঁড়াতে পারবেন এবং তাদের মর্যাদা বৃদ্ধি পাবে।

সরকারের এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই কর্মসূচির জন্য প্রথমেই এই অঞ্চলকে বেছে নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে দেশে আইনের শাসন ছিল না এবং অনেক ক্ষেত্রে মানুষকে সেবা পেতে ঘুষ দিতে হতো। তবে এখন কোনো টাকা-পয়সা ছাড়াই মানুষ এই কার্ড পাচ্ছেন।

মন্ত্রী আরও জানান, সরকার ক্ষমতায় আসার মাত্র ২২ দিনের মধ্যেই এই কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। আগামী ১৬ তারিখ থেকে খাল খনন কার্যক্রম শুরু হবে, যাতে বর্ষার পানি সংরক্ষণ করে খরার সময় কৃষিকাজে ব্যবহার করা যায়।

তিনি বলেন, প্রত্যেক কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, সেচ ও বীজ সংগ্রহ করতে পারবেন। এছাড়া ভবিষ্যতে এলাকার উন্নয়নের অংশ হিসেবে ২০২৭ সাল থেকে ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

তরুণদের কর্মসংস্থান বাড়াতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা এবং মাদকমুক্ত সমাজ গড়তে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

সরকারের নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে সারা দেশে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি পাইলট প্রকল্প হিসেবে চালু হয়েছে। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে শর্তসাপেক্ষে এই কার্ড বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৫৯০ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সামাদ, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন ও সাধারণ সম্পাদক পয়গাম আলী, রহিমানপুর ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা মো. হান্নুসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park