1. admin@thedailyajkal.com : TARIP :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নান্দাইলে পিয়নের প্রতারণার শিকার হয়ে এইচএসসি দেওয়া হলো না ২ ছাত্রীর! গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ, শোকে স্তব্ধ রাণীশংকৈলের জওগাঁও গ্রাম ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় চার পরিবার ঠাকুরগাঁওয়ে ৭ মাস ধরে ভাঙা কালভার্ট: বিকল্প পথে চলাচল, দুর্ঘটনার শঙ্কায় হাজারো মানুষ ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিনের মাদককারবারি মামা-ভাগিনা ৩ হাজার পিস ইয়াবাসহ আটক অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ হাইতিকে ৩-০ গোলে হারিয়েও ব্রাজিল পারফরম্যান্সে রয়ে গেল প্রশ্ন

ভোটের অধিকার ফিরে পাওয়ার সুযোগ এসেছে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৮ বার পঠিত

সুষ্ঠু নির্বাচন হলে গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র সংস্কারের পথ তৈরি হবে—বিএনপি মহাসচিব

✍️ হুমায়ুন কবির, ঠাকুরগাঁও সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
মির্জা ফখরুল বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই বলেই তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্র সংস্কারের একটি বড় সুযোগ তৈরি হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক ঠাকুরগাঁও সফর স্থানীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও এবার দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, গত ১৬ বছর ধরে দলটি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আসন্ন নির্বাচন সেই দীর্ঘ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী কৌশলগতভাবে বিভ্রান্তিকর প্রচারণা ও ভুয়া সংবাদ ছড়ানোর চেষ্টা করছে। তবে বিএনপি ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করে বলেও জানান।
সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি বলেন,
“যাকে খুশি তাকেই ভোট দিন—সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park