1. admin@thedailyajkal.com : TARIP :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মীদের নিয়ে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ রাণীশংকৈলে শিক্ষার্থীদের গ্রাম আদালত বিষয়ে সচেতনতা, জানানো হলো বিচারসেবার নানা দিক হোসেনপুরের কৃতি সন্তান ডা. মো. মাজহারুল হক তানিম এর নতুন কর্মস্থলে পদায়ন। মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময় হোসেনপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন গণতান্ত্রিক ন্যায় ও উন্নয়ন পার্টির মহাসচিব মো. ওমর ফারুক দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রীপুৃরে ব্র্যাক সিড প্রসেসিং সেন্টারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ঠাকুরগাঁওয়ে- মির্জা ফখরুল ২০১০ সালের পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হলো স্পেন

রাণীশংকৈলে উপজেলা ও পৌর বিএনপির  নির্বাচনী অফিসের উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ২৭৭ বার পঠিত

হুমায়ুন কবির রাণীশংকৈল, ,ঠাকুরগাঁও প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও–৩ (রাণীশংকৈল–পীরগঞ্জ) আসনে দলীয় কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই অংশ হিসেবে রাণীশংকৈল পৌর শহরের মুক্তা সিনেমা হল চত্বরে উপজেলা ও পৌর নির্বাচনী প্রচারণা অফিস উদ্বোধন করা হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে অফিসটির উদ্বোধন করেন ঠাকুরগাঁও–৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক কামাল আনোয়ার আহমদ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলী ও সাধারণ সম্পাদক মহসিন আলী। এ ছাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নূর নবী, সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মুজুমদার,  উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের সভাপতি-সম্পাদক, সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক নেতাকর্মীর সমাগম ঘটে।

আলোচনা সভায় নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট প্রার্থনার আহ্বান জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে হাফেজ আনিসুর রহমানের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park