1. admin@thedailyajkal.com : TARIP :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নান্দাইলে পিয়নের প্রতারণার শিকার হয়ে এইচএসসি দেওয়া হলো না ২ ছাত্রীর! গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ, শোকে স্তব্ধ রাণীশংকৈলের জওগাঁও গ্রাম ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় চার পরিবার ঠাকুরগাঁওয়ে ৭ মাস ধরে ভাঙা কালভার্ট: বিকল্প পথে চলাচল, দুর্ঘটনার শঙ্কায় হাজারো মানুষ ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিনের মাদককারবারি মামা-ভাগিনা ৩ হাজার পিস ইয়াবাসহ আটক অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ হাইতিকে ৩-০ গোলে হারিয়েও ব্রাজিল পারফরম্যান্সে রয়ে গেল প্রশ্ন

রাণীশংকৈলে তিন দিনব্যাপী কৃষি-প্রযুক্তি মেলা শুরু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

 

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তিন দিনব্যাপী কৃষি-প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।কৃষি অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক আবু রেজা মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক আলাউদ্দিন শেখ, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সহসভাপতি মাহমুদুন্নবী বিশ্বাস (পান্না), বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও রিয়াজুল ইসলাম, মহিলা দল নেত্রী মনিরা বিশ্বাস এবং বিএনপি নেতা জমিরুল ইসলাম ও নুরুন্নবী।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম। তিনি মেলার উদ্দেশ্য তুলে ধরে বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী চর্চা সম্পর্কে কৃষকদের ধারণা দিতে এবং উৎপাদন বাড়াতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মনিটরিং অফিসার মশিউর রহমানও বক্তব্য দেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আমাদের দেশ কৃষিপ্রধান দেশ। খাদ্য উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। তবে উৎপাদন আরও বাড়াতে সবাইকে আন্তরিক হতে হবে।” তিনি আরও বলেন, “এর আগে সার নিয়ে আমাদের সরকারের কিছু বদনাম হয়েছিল। এবার যেন সার নিয়ে কোনো ধরনের বদনাম না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে, সে যে দলেরই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম। মেলায় মোট ১৫টি স্টল স্থান পেয়েছে। বিভিন্ন স্টলে আধুনিক কৃষিযন্ত্র, উন্নত জাতের বীজ, সার ও প্রযুক্তিনির্ভর কৃষি উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে। উদ্বোধন শেষে কৃষকদের মাঝে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park