1. admin@thedailyajkal.com : TARIP :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মীদের নিয়ে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ রাণীশংকৈলে শিক্ষার্থীদের গ্রাম আদালত বিষয়ে সচেতনতা, জানানো হলো বিচারসেবার নানা দিক হোসেনপুরের কৃতি সন্তান ডা. মো. মাজহারুল হক তানিম এর নতুন কর্মস্থলে পদায়ন। মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময় হোসেনপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন গণতান্ত্রিক ন্যায় ও উন্নয়ন পার্টির মহাসচিব মো. ওমর ফারুক দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রীপুৃরে ব্র্যাক সিড প্রসেসিং সেন্টারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ঠাকুরগাঁওয়ে- মির্জা ফখরুল ২০১০ সালের পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হলো স্পেন

রাণীশংকৈলে পারিবারিক দ্বন্দ্বে প্রাণ গেল বৃদ্ধের

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩২ বার পঠিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি সিপিন চন্দ্র রায় (৬০)। ঘটনাটি ঘটেছে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও শিয়ালডাঙ্গী গ্রামে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পারিবারিক বিষয় নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির একটি কক্ষে আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। তখন দ্রুত বিষয়টি পুলিশকে জানানো হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ নামিয়ে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ না থাকায় দাফন/সৎকারে অনুমতি দেওয়া হয়েছে।
ঘটনার পর এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park