1. admin@thedailyajkal.com : TARIP :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নান্দাইলে পিয়নের প্রতারণার শিকার হয়ে এইচএসসি দেওয়া হলো না ২ ছাত্রীর! গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ, শোকে স্তব্ধ রাণীশংকৈলের জওগাঁও গ্রাম ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় চার পরিবার ঠাকুরগাঁওয়ে ৭ মাস ধরে ভাঙা কালভার্ট: বিকল্প পথে চলাচল, দুর্ঘটনার শঙ্কায় হাজারো মানুষ ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিনের মাদককারবারি মামা-ভাগিনা ৩ হাজার পিস ইয়াবাসহ আটক অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ হাইতিকে ৩-০ গোলে হারিয়েও ব্রাজিল পারফরম্যান্সে রয়ে গেল প্রশ্ন

রাণীশংকৈলে মানসিক যন্ত্রণার কাছে হার মানলেন শান্ত মার্ডি, ঘরে মিলল ঝুলন্ত মরদেহ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৪৫ বার পঠিত

হুমায়ুন কবির,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মানসিক সমস্যায় ভোগা এক আদিবাসী যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। শান্ত মার্ডি (২৬) নামে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক অস্থিরতা ও অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন তিনি। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের সুন্দরপুর আদিবাসী গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শান্ত মার্ডি ওই গ্রামের মোটাই মার্ডির ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে নিজ কক্ষে ছিলেন শান্ত। দুপুরে খাবারের জন্য ডাকতে গিয়ে তার মা কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করেন। সেখানে তিনি ছেলেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

তবে নিহতের মা জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং প্রায়ই বিষণ্নতায় আক্রান্ত থাকতেন।একটি প্রাণের এমন নিভে যাওয়া শুধু একটি পরিবারের নয়, পুরো গ্রামের জন্যই বেদনাদায়ক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শান্তর অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান,নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং প্রশাসনিক অনুমতি সাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park