1. admin@thedailyajkal.com : TARIP :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নান্দাইলে পিয়নের প্রতারণার শিকার হয়ে এইচএসসি দেওয়া হলো না ২ ছাত্রীর! গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ, শোকে স্তব্ধ রাণীশংকৈলের জওগাঁও গ্রাম ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় চার পরিবার ঠাকুরগাঁওয়ে ৭ মাস ধরে ভাঙা কালভার্ট: বিকল্প পথে চলাচল, দুর্ঘটনার শঙ্কায় হাজারো মানুষ ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিনের মাদককারবারি মামা-ভাগিনা ৩ হাজার পিস ইয়াবাসহ আটক অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ হাইতিকে ৩-০ গোলে হারিয়েও ব্রাজিল পারফরম্যান্সে রয়ে গেল প্রশ্ন

রাণীশংকৈলে মিটারে কারচুপি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৫ বার পঠিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জ্বালানি সরবরাহে অনিয়মের অভিযোগে এক ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্ধারিত পরিমাণের তুলনায় কম জ্বালানি সরবরাহের প্রমাণ পাওয়ায় এ দণ্ড দেওয়া হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পাটগাঁও এলাকায় অবস্থিত রফিক ওয়েল ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর কর্মকর্তা মো. তানভীর আহমেদ। পেট্রোল, ডিজেল ও অকটেন সরবরাহের মিটার পরীক্ষা করে দেখা যায়, গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি দেওয়া হচ্ছিল।
প্রাথমিক হিসাব অনুযায়ী, এ অনিয়মের ফলে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার টাকার জ্বালানি কম সরবরাহ করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান। ভোক্তা স্বার্থ ক্ষুণ্ন করা এবং ওজন ও পরিমাপে অনিয়মের দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮–এর ২৯ ধারায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কারচুপি না করার অঙ্গীকারে মুচলেকা নেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে, জ্বালানি বিপণনে স্বচ্ছতা নিশ্চিত ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের তদারকি অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করে নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park