
কিশোরগঞ্জের হোসেনপুরে সোমবার (২৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে পৌর শহরের কুড়িঘার্ট এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সভাপতি আল আমিন অপুকে গ্রেফতার করেছে পুলিশ।
আল আমিন অপু হোসেনপুর উপজেলা সদরের বাসিন্দা ও মুরশিদ উদ্দিনের ছেলে।
তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন, এবং বাংলাদেশ ছাত্রলীগ হোসেনপুর উপজেলা শাখার সর্বশেষ কমিটির সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে ৫ আগস্টের আগে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া থানায় লুটপাটসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একাধিক মামলায় তিনি অভিযুক্ত।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।