1. admin@thedailyajkal.com : TARIP :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নান্দাইলে পিয়নের প্রতারণার শিকার হয়ে এইচএসসি দেওয়া হলো না ২ ছাত্রীর! গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ, শোকে স্তব্ধ রাণীশংকৈলের জওগাঁও গ্রাম ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় চার পরিবার ঠাকুরগাঁওয়ে ৭ মাস ধরে ভাঙা কালভার্ট: বিকল্প পথে চলাচল, দুর্ঘটনার শঙ্কায় হাজারো মানুষ ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিনের মাদককারবারি মামা-ভাগিনা ৩ হাজার পিস ইয়াবাসহ আটক অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ হাইতিকে ৩-০ গোলে হারিয়েও ব্রাজিল পারফরম্যান্সে রয়ে গেল প্রশ্ন

হোসেনপুর সরকারি কলেজে বিএনসিসি প্লাটুনের বর্ণাঢ্য ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পঠিত

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে হোসেনপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক ও বর্তমান ক্যাডেটসহ শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

ইফতার মাহফিলে বিএনসিসি ক্যাডেটদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও শৃঙ্খলার চেতনা আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, “বিএনসিসি শুধু সামরিক প্রশিক্ষণই নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতা তৈরি করে।”

দোয়া ও মোনাজাত পরিচালনা মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ, শিক্ষার্থীদের সাফল্য এবং সবার সুস্বাস্থ্য কামনা করে ইফতার মাহফিল শুরু করা হয়।

ইফতার শেষে অংশগ্রহণকারীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খাবার পরিবেশন করা হয়, এবং কিছু সংখ্যক ক্যাডেটকে পুরষ্পুকার বিতরন করা হয়। পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ভরপুর।

ক্যাডেটরা জানান, ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে সাবেক ও বর্তমান ক্যাডেটদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা হবে।

উক্ত ইফতার মাহফিলে হোসেনপুর সরকারি কলেজের বিএনসিসি দায়িত্বপ্রাপ্ত সেকেন্ড ল্যাফটেনেন্ট প্রীতবাস সরকার, এক্স ক্যাডেট শাহিনুল ইসলাম, এক্স ক্যাডেট কর্পোরাল আজহারুল ইসলাম মিঠুন, এক্স ক্যাডেট কর্পোরাল বিল্লাল বিন আখতার জেমস, এক্স ক্যাডেট সার্জেন্ট শাকিল ইসলাম, এক্স ক্যাডেট কর্পোরাল আরিফুল ইসলাম সৌরভ, এক্স ক্যাডেট সার্জেন্ট আরিফুল ইসলাম অন্তর, ক্যাডেট সার্জেন্ট মানিক মিয়া, এক্স ক্যাডেট ল্যান্স কর্পোরাল রাহাত খান দীপু সহ সকল নতুন জুনিয়র ব্যাচ এবং অন্যান্য কয়েক ব্যাচ এর এক্স ক্যাডেটগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park