1. admin@thedailyajkal.com : TARIP :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নান্দাইলে পিয়নের প্রতারণার শিকার হয়ে এইচএসসি দেওয়া হলো না ২ ছাত্রীর! গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ, শোকে স্তব্ধ রাণীশংকৈলের জওগাঁও গ্রাম ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় চার পরিবার ঠাকুরগাঁওয়ে ৭ মাস ধরে ভাঙা কালভার্ট: বিকল্প পথে চলাচল, দুর্ঘটনার শঙ্কায় হাজারো মানুষ ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিনের মাদককারবারি মামা-ভাগিনা ৩ হাজার পিস ইয়াবাসহ আটক অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ হাইতিকে ৩-০ গোলে হারিয়েও ব্রাজিল পারফরম্যান্সে রয়ে গেল প্রশ্ন

৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ১০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পেল গ্রামীণফোন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬২ বার পঠিত

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন প্রথমবারের মতো ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ১০ মেগাহার্টজ স্পেকট্রাম বরাদ্দ পেয়েছে। প্রয়োজনীয় শর্ত পূরণের পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে এ সংক্রান্ত ডিমান্ড নোট পেয়েছে প্রতিষ্ঠানটি। ১৩ বছরের জন্য এই তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গ্রামীণফোন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই স্পেকট্রাম বরাদ্দের বিপরীতে জাতীয় রাজস্ব খাতে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা অবদান রাখবে গ্রামীণফোন। পাশাপাশি এই ব্যান্ড ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণ, সেবার মান উন্নয়ন ও ডিজিটাল অন্তর্ভুক্তি জোরদারে ভবিষ্যতে আরও বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশের ৮ কোটি ৩৯ লাখের বেশি গ্রাহকের নেটওয়ার্ক অভিজ্ঞতা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

৭০০ মেগাহার্টজ স্পেকট্রামের লো-ব্যান্ড বৈশিষ্ট্যের কারণে প্রতিটি বেস স্টেশন থেকে তুলনামূলকভাবে বিস্তৃত কাভারেজ দেওয়া সম্ভব হবে। ফলে কম খরচে ও দ্রুত নেটওয়ার্ক সম্প্রসারণে সহায়তা মিলবে। এর প্রভাব পড়বে ঘনবসতিপূর্ণ শহুরে এলাকাতেও—অফিস, হাসপাতাল, শপিং মল, উঁচু ভবন, বেজমেন্ট ও লিফটের মতো জায়গায় গ্রাহকরা পাবেন আরও শক্তিশালী ইনডোর সিগন্যাল। একই সঙ্গে গ্রামীণ, উপকূলীয় ও দুর্গম এলাকাগুলোয় মোবাইল নেটওয়ার্ক কাভারেজ উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

তরঙ্গ বরাদ্দ নিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, এই স্পেকট্রাম অর্জনে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। পরবর্তী ধাপে দেশব্যাপী সেবা চালু করতে আরও বড় অঙ্কের বিনিয়োগ আসবে। এটি গ্রাহকদের জন্য দীর্ঘমেয়াদে উন্নতমানের ডেটা নেটওয়ার্ক নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ।

তিনি আরও বলেন, লো-ব্যান্ড স্পেকট্রাম ফোর-জি সেবার কার্যকারিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতের ফাইভ-জি, এআই ও আইওটি প্রযুক্তির প্রস্তুতিতে সহায়ক হবে। এর মাধ্যমে উচ্চগতির ডেটা, কম ল্যাটেন্সি এবং বিভিন্ন পরিবেশে উন্নত নেটওয়ার্ক অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে স্বচ্ছ প্রক্রিয়ায় তরঙ্গ বরাদ্দ দেওয়ায় বিটিআরসি ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park