1. admin@thedailyajkal.com : TARIP :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মীদের নিয়ে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ রাণীশংকৈলে শিক্ষার্থীদের গ্রাম আদালত বিষয়ে সচেতনতা, জানানো হলো বিচারসেবার নানা দিক হোসেনপুরের কৃতি সন্তান ডা. মো. মাজহারুল হক তানিম এর নতুন কর্মস্থলে পদায়ন। মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময় হোসেনপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন গণতান্ত্রিক ন্যায় ও উন্নয়ন পার্টির মহাসচিব মো. ওমর ফারুক দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রীপুৃরে ব্র্যাক সিড প্রসেসিং সেন্টারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ঠাকুরগাঁওয়ে- মির্জা ফখরুল ২০১০ সালের পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হলো স্পেন

একাত্তরের জন্য ক্ষমা না চেয়ে জামায়াত ভোট চায় কীভাবে—প্রশ্ন মির্জা ফখরুলের

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ২০৫ বার পঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও সংবাদদাতা।

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধের সময় দেশের বিরোধিতা করা একটি দল এখনো তাদের ভূমিকার জন্য ক্ষমা চায়নি, অথচ ভোট চাইছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদরের আকচা এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

জামায়াতের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “স্বাধীনতা যুদ্ধে যে দলটি দেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল, যারা মানুষ হত্যা করেছে, মা-বোনদের সম্ভ্রম নষ্ট করেছে—তারা এখনো এসবের জন্য ক্ষমা চায়নি। আগে একাত্তরের কৃতকর্মের জন্য মাফ চেয়ে তারপর জনগণের কাছে ভোট চান।” তিনি বলেন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার কারণে এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব হয়নি। “এটা আমার শেষ নির্বাচন। ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন ও দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করবেন,”ভোটারদের উদ্দেশে এমন আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব রংপুরে দেওয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য তুলে ধরে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। “১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ যাদের আছে, সুদসহ মওকুফ করা হবে। আমার মায়েদের জন্যও একটি সুখবর—অনেকে এনজিও থেকে ঋণ নিয়েছেন, সরকার গঠন করতে পারলে সেই সরকার নেবে,”—বলেন তিনি। এ ছাড়া সাধারণ মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষি কার্ড’ চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন মির্জা ফখরুল। এসব কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

পথসভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park