1. admin@thedailyajkal.com : TARIP :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মীদের নিয়ে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ রাণীশংকৈলে শিক্ষার্থীদের গ্রাম আদালত বিষয়ে সচেতনতা, জানানো হলো বিচারসেবার নানা দিক হোসেনপুরের কৃতি সন্তান ডা. মো. মাজহারুল হক তানিম এর নতুন কর্মস্থলে পদায়ন। মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময় হোসেনপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন গণতান্ত্রিক ন্যায় ও উন্নয়ন পার্টির মহাসচিব মো. ওমর ফারুক দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রীপুৃরে ব্র্যাক সিড প্রসেসিং সেন্টারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ঠাকুরগাঁওয়ে- মির্জা ফখরুল ২০১০ সালের পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হলো স্পেন

ঠাকুরগাঁওয়ে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর কমান্ডো মহড়া, স্টেডিয়ামে হেলিকপ্টার অবতরণে চাঞ্চল্য

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪২ বার পঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এ মহড়া আয়োজন করা হয়। মহড়ার অন্যতম আকর্ষণ ছিল সেনাবাহিনীর এস–৩ বিআরজে হেলিকপ্টারের স্টেডিয়ামে অবতরণ, যা উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি করে।
হেলিকপ্টারযোগে ঘটনাস্থলে পৌঁছান জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। তিনি সরাসরি মহড়া পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী সেনাসদস্যদের প্রস্তুতি, কৌশল ও দক্ষতা পর্যবেক্ষণ করেন।

মহড়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলা, দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা, নিরাপত্তা বলয় গঠন, ভোটকেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধের বিভিন্ন আধুনিক কৌশল প্রদর্শন করা হয়। বিশেষ করে ব্যালট বাক্স দখল, বিশৃঙ্খলা বা নাশকতার মতো পরিস্থিতিতে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের সক্ষমতা তুলে ধরা হয়।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন উপলক্ষে সারাদেশে প্রায় ১ লাখ সেনাসদস্য ও ৫ লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। এ ধরনের মহড়া সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি করবে এবং নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park