1. admin@thedailyajkal.com : TARIP :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মীদের নিয়ে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ রাণীশংকৈলে শিক্ষার্থীদের গ্রাম আদালত বিষয়ে সচেতনতা, জানানো হলো বিচারসেবার নানা দিক হোসেনপুরের কৃতি সন্তান ডা. মো. মাজহারুল হক তানিম এর নতুন কর্মস্থলে পদায়ন। মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময় হোসেনপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন গণতান্ত্রিক ন্যায় ও উন্নয়ন পার্টির মহাসচিব মো. ওমর ফারুক দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রীপুৃরে ব্র্যাক সিড প্রসেসিং সেন্টারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ঠাকুরগাঁওয়ে- মির্জা ফখরুল ২০১০ সালের পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হলো স্পেন

সুষ্ঠ নির্বাচনের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় পার্টির এমপি প্রার্থী- হাফিজউদ্দিন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৯ বার পঠিত

 

হুমায়ুন কবির,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি: আগামী দিনে দেশে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা—তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাফিজউদ্দিন আহাম্মেদ।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষ ক্লান্ত ও ভীত; এমন বাস্তবতায় নির্বাচন কতটা নিরপেক্ষ হবে, তার কোনো স্পষ্ট নিশ্চয়তা নেই।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও-৩ আসনের রাণীশংকৈল উপজেলার মডেল স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাফিজউদ্দিন আহমেদ বলেন, জাতীয় পার্টি সবসময় দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থের কথা বলে এসেছে। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে দেশের অবকাঠামো ও প্রশাসনিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আসে। সেই সময় রাণীশংকৈল উপজেলাকে মডেল ও আদর্শ উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল, যা আজও মানুষ স্মরণ করে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের মানুষ খোলামেলা কথা বলতে পারছে না। ভোট নিয়ে মানুষের মধ্যে কোনো উৎসাহ বা আমেজ নেই। এমনকি নিজের পছন্দের প্রতীকেও ভোট দেওয়ার কথা প্রকাশ্যে বলার সাহস পাচ্ছে না সাধারণ মানুষ। জাতীয় পার্টি দেখতে চায়—নির্বাচনে সব দলকে সমান সুযোগ দেওয়া হচ্ছে কিনা।


দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে, কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। ছাত্রসমাজ আন্দোলনের মাধ্যমে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিল, কিন্তু বাস্তবে সেই পরিবর্তন চোখে পড়ছে না।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির রাণীশংকৈল উপজেলা আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সম্পাদক রেজাউর রাজি স্বপন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, ইউনিয়ন সভাপতি একে এম ফজলুল হক, যুবসংহতির সম্পাদক ও সাবেক কাউন্সিলর ইসাহাক আলী, শাহা আলম, খন্দকার আব্দুল হাই, সাবেক ইউপি সদস্য আজাহারুল ইসলাম ও ইব্রাহিম আলী।

এছাড়াও জাতীয় পার্টির বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত হাজারও নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park