1. admin@thedailyajkal.com : TARIP :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মীদের নিয়ে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ রাণীশংকৈলে শিক্ষার্থীদের গ্রাম আদালত বিষয়ে সচেতনতা, জানানো হলো বিচারসেবার নানা দিক হোসেনপুরের কৃতি সন্তান ডা. মো. মাজহারুল হক তানিম এর নতুন কর্মস্থলে পদায়ন। মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময় হোসেনপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন গণতান্ত্রিক ন্যায় ও উন্নয়ন পার্টির মহাসচিব মো. ওমর ফারুক দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রীপুৃরে ব্র্যাক সিড প্রসেসিং সেন্টারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ঠাকুরগাঁওয়ে- মির্জা ফখরুল ২০১০ সালের পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হলো স্পেন

রানীশংকৈলে মোবাইল কোর্ট: ৫ ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

পবিত্র রমজানকে সামনে রেখে রাণীশংকৈল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এর লক্ষ্য ছিল নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং বাজারে অতিরিক্ত মূল্য হাতিয়ার করে মুনাফা নেয়ার প্রবণতা রোধ করা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান অভিযানের নেতৃত্ব দেন। মোবাইল কোর্টের মাধ্যমে ৫ ব্যবসায়ীকে পৃথক মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার কারণ ছিল মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের অতিরিক্ত দাম নেওয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সতর্ক করার পরও ব্যবসায়ীরা নির্ধারিত নিয়ম না মানায় তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন এবং পাকা ভাউচার সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।

রাণীশংকৈল থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেছে। প্রশাসন জানিয়েছে, পবিত্র রমজান চলাকালীন বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিত চালু থাকবে।

রাণীশংকৈল থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এই অভিযানটি স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park