1. admin@thedailyajkal.com : TARIP :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নান্দাইলে পিয়নের প্রতারণার শিকার হয়ে এইচএসসি দেওয়া হলো না ২ ছাত্রীর! গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ, শোকে স্তব্ধ রাণীশংকৈলের জওগাঁও গ্রাম ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় চার পরিবার ঠাকুরগাঁওয়ে ৭ মাস ধরে ভাঙা কালভার্ট: বিকল্প পথে চলাচল, দুর্ঘটনার শঙ্কায় হাজারো মানুষ ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিনের মাদককারবারি মামা-ভাগিনা ৩ হাজার পিস ইয়াবাসহ আটক অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ হাইতিকে ৩-০ গোলে হারিয়েও ব্রাজিল পারফরম্যান্সে রয়ে গেল প্রশ্ন

হোসেনপুরে অভিযান: বেশি দামে ইউরিয়া বিক্রি, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পঠিত

হোসেনপুর প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর চৌরাস্তা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির দায়ে এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ। অভিযানে বিসিআইসি অনুমোদিত সার ডিলার ‘এ আউয়াল এন্টারপ্রাইজ’-এর মালিক জহিরুল ইসলাম মানিকের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
সরকারি নির্ধারিত দামের অতিরিক্ত মূল্য আদায়ের অপরাধে সার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
প্রশাসন জানায়, এর আগেও একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভেজাল বীজ ও কীটনাশক বিক্রির অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছিল। পুনরায় অনিয়ম প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অপরাধে জড়িত পাওয়া গেলে দোকান সিলগালা ও লাইসেন্স বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থ সুরক্ষা ও বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park