
হোসেনপুর প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর পৌর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কাপড়ের মূল্য স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ ফুটপাত দখল, অতিরিক্ত মূল্য আদায় এবং বাজারে শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
বুধবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ। বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
এদিকে পৌর এলাকার যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ চারটি পয়েন্ট থেকে শহরের ভেতরে অটোরিকশা চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ কার্যক্রমে সহযোগিতা করছে Bangladesh National Cadet Corps (বিএনসিসি)-এর সদস্যরা।
প্রশাসন জানিয়েছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও যানজট নিয়ন্ত্রণে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। যানজট নিরসনে সকলকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।হোসেনপুর পৌর বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও ফুটপাত দখল উচ্ছেদে মোবাইল কোর্ট অভিযান। শহরের ভেতরে অটোরিকশা চলাচলে নতুন নিষেধাজ্ঞা।