1. admin@thedailyajkal.com : TARIP :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মীদের নিয়ে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ রাণীশংকৈলে শিক্ষার্থীদের গ্রাম আদালত বিষয়ে সচেতনতা, জানানো হলো বিচারসেবার নানা দিক হোসেনপুরের কৃতি সন্তান ডা. মো. মাজহারুল হক তানিম এর নতুন কর্মস্থলে পদায়ন। মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময় হোসেনপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন গণতান্ত্রিক ন্যায় ও উন্নয়ন পার্টির মহাসচিব মো. ওমর ফারুক দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রীপুৃরে ব্র্যাক সিড প্রসেসিং সেন্টারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ঠাকুরগাঁওয়ে- মির্জা ফখরুল ২০১০ সালের পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হলো স্পেন

রাণীশংকৈলে যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১২৪ বার পঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ প্রত্যাশায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) পবিত্র রমজান মাস উপলক্ষে রাণীশংকৈল উপজেলা ও পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর আয়োজনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিকেল গড়াতেই দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজনস্থল প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমনের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব জাহিদ, রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী এবং সাধারণ সম্পাদক মহসিন আলী।

এছাড়াও উপজেলা যুবদলের সিনিয়র নেতা আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মমিন, সাংগঠনিক সম্পাদক মুক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়।

ইফতারের পূর্ব মুহূর্তে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়া-এর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রমজানের শিক্ষা,সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ,দলীয় নেতাকর্মীদের মাঝে আরও সুদৃঢ় করা এবং সাংগঠনিক ঐক্য জোরদার করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম আক্তার। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park