1. admin@thedailyajkal.com : TARIP :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মীদের নিয়ে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ রাণীশংকৈলে শিক্ষার্থীদের গ্রাম আদালত বিষয়ে সচেতনতা, জানানো হলো বিচারসেবার নানা দিক হোসেনপুরের কৃতি সন্তান ডা. মো. মাজহারুল হক তানিম এর নতুন কর্মস্থলে পদায়ন। মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময় হোসেনপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন গণতান্ত্রিক ন্যায় ও উন্নয়ন পার্টির মহাসচিব মো. ওমর ফারুক দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রীপুৃরে ব্র্যাক সিড প্রসেসিং সেন্টারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ঠাকুরগাঁওয়ে- মির্জা ফখরুল ২০১০ সালের পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হলো স্পেন

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে নিহত ২

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৭২ বার পঠিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা-এ পৃথক দুই ঘটনায় এক স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে সড়ক দুর্ঘটনায় একজন এবং রাতে কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে আরেকজন নিহত হন।
নিহতরা হলেন আনন্দ কুমার সাহা (৪৫) ও রেজোয়ান হোসেন (১৪)।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আনন্দ কুমার সাহা মোটরসাইকেলযোগে উপজেলার বলিদ্বারা সড়কের নলদিঘী এলাকায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আনন্দ কুমার সাহা পৌর শহরের বন্দর হাটখোলা এলাকার বাসিন্দা এবং কাপড় ব্যবসায়ী অজিত কুমার সাহার ছেলে।
অন্যদিকে একইদিন রাতে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার করনাইট কুমারগঞ্জ এলাকায় একটি বসতঘরের দেয়াল ধসে পড়ে। এ সময় দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় রেজোয়ান হোসেন (১৪)। সে ওই এলাকার তাহেরুল ইসলামের একমাত্র ছেলে এবং নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ-এর সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, আকস্মিক ঝড়ের তীব্রতায় উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়ে এবং বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
এ বিষয়ে আমানুল্লাহ আমান বলেন, পৃথক দুটি ঘটনায় একজন সড়ক দুর্ঘটনায় এবং আরেকজন ঝড়ের সময় দেয়াল ধসে নিহত হয়েছেন। ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একই দিনে দুইজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এছাড়া ওই রাতের কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে ঘরবাড়ি ও ফসলেরও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park