1. admin@thedailyajkal.com : TARIP :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নান্দাইলে পিয়নের প্রতারণার শিকার হয়ে এইচএসসি দেওয়া হলো না ২ ছাত্রীর! গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ, শোকে স্তব্ধ রাণীশংকৈলের জওগাঁও গ্রাম ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় চার পরিবার ঠাকুরগাঁওয়ে ৭ মাস ধরে ভাঙা কালভার্ট: বিকল্প পথে চলাচল, দুর্ঘটনার শঙ্কায় হাজারো মানুষ ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিনের মাদককারবারি মামা-ভাগিনা ৩ হাজার পিস ইয়াবাসহ আটক অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ হাইতিকে ৩-০ গোলে হারিয়েও ব্রাজিল পারফরম্যান্সে রয়ে গেল প্রশ্ন

হরিপুর ইউএনও কার্যালয়ে ঢুকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা-এ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ঢুকে একটি কলেজের কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সভাপতি জামাল উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ইউএনও কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনাটির প্রায় সাড়ে চার মিনিটের একটি ভিডিও ইতোমধ্যে বিভিন্ন টেলিভিশন চ্যানেল, অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা যায়, উপজেলার মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে আয়া ও পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট আটজন প্রার্থী অংশ নেন। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর মৌখিক পরীক্ষার প্রস্তুতি চলছিল।

এ সময় নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ও অনিয়মের অভিযোগ তুলে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ইউএনও কার্যালয়ে প্রবেশ করেন। পরে সেখানে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে তর্ক-বিতর্কের এক পর্যায়ে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, এ সময় জামাল উদ্দিনের সঙ্গে উপজেলা বিএনপি নেতা ইরফান আলী, উপজেলা যুবদলের সভাপতি সাজ্জাদ হোসেন, যুবদল নেতা মো. ফারুক, মোখলেসুর রহমানসহ প্রায় ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। একপর্যায়ে তারা ইউএনওর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাগ্‌বিতণ্ডার সময় জামাল উদ্দিন ইউএনওকে উদ্দেশ করে নিয়োগে অনিয়মের অভিযোগ তোলেন। এ সময় ইউএনও রায়হানুল ইসলাম পাল্টা জবাব দিয়ে বলেন, নিয়োগ কার্যক্রম বোর্ডের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং কোনো অনিয়ম হলে তা তদন্তের মাধ্যমে দেখা যেতে পারে।

মেদনিসাগর বিএম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারুন অর রশিদ অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপির সভাপতি লোকজন নিয়ে এসে নিয়োগ পরীক্ষা বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে তারা পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নিয়ে যান। তিনি বলেন, কাগজপত্র ফেরত পাওয়ার জন্য তিনি তাদের কাছে অনুরোধও করেছিলেন।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন বলেন, তাদের কাছে তথ্য ছিল নিয়োগ প্রক্রিয়ায় অর্থ লেনদেন হয়েছে। সেই অভিযোগের প্রতিবাদ জানাতে নেতাকর্মীরা সেখানে গিয়েছিলেন। তিনি দাবি করেন, কাগজপত্র পরে ইউএনও অফিসেই রেখে দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইউএনও রায়হানুল ইসলাম বলেন, নিয়োগ পরীক্ষা চলাকালে একটি দল অফিসে ঢুকে মব তৈরি করে পরীক্ষা বন্ধের দাবি জানায়। প্রশাসন রাজি না হওয়ায় তারা উচ্ছৃঙ্খল আচরণ করে এবং কাগজপত্র নিয়ে চলে যায়। তিনি জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park