1. admin@thedailyajkal.com : TARIP :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মীদের নিয়ে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ রাণীশংকৈলে শিক্ষার্থীদের গ্রাম আদালত বিষয়ে সচেতনতা, জানানো হলো বিচারসেবার নানা দিক হোসেনপুরের কৃতি সন্তান ডা. মো. মাজহারুল হক তানিম এর নতুন কর্মস্থলে পদায়ন। মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময় হোসেনপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন গণতান্ত্রিক ন্যায় ও উন্নয়ন পার্টির মহাসচিব মো. ওমর ফারুক দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রীপুৃরে ব্র্যাক সিড প্রসেসিং সেন্টারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ঠাকুরগাঁওয়ে- মির্জা ফখরুল ২০১০ সালের পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হলো স্পেন

নেত্রকোনা রুটে বিআরটিসি বন্ধে অপচেষ্টা—অভিযোগ ম্যানেজার এনামুল হকের

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১১৩ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে বিআরটিসি বাস পরিচালনা নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত মানববন্ধনের প্রেক্ষিতে ওঠা অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন বিআরটিসি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিআরটিসি বাসের ম্যানেজার এনামুল হক অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে নেত্রকোনা রুটে বিআরটিসি বাস চলাচল বন্ধ করার চেষ্টা করছে। তিনি বলেন, কিছুদিন আগে বাস চলাচল বন্ধ না করায় এক চালককে মারধর করা হয় এবং কয়েকটি বাসের চাবি জোরপূর্বক নিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। এরপরও সরকারি পরিবহন হিসেবে বিআরটিসি নিয়মিত সেবা চালু রেখেছে।

তিনি আরও বলেন, “এই পরিস্থিতিতে একটি মহল আমাকে ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ ছড়াচ্ছে। বাস্তবে যেসব অভিযোগ তোলা হয়েছে, তার অধিকাংশই ভিত্তিহীন।”

সেবার মান নিয়ে সমালোচনার জবাবে এনামুল হক জানান, বিআরটিসি সবসময় যাত্রীবান্ধব সেবা দিতে সচেষ্ট। শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর রয়েছে এবং যাত্রীদের যেকোনো অভিযোগ গুরুত্বের সাথে বিবেচনা করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

তিনি বলেন, “বর্তমানে নতুন বাস না পাওয়ায় পুরাতন বাস দিয়েই সেবা দিতে হচ্ছে। তবুও আমরা চেষ্টা করছি কম খরচে নিরাপদ ও নির্ভরযোগ্য পরিবহন সেবা নিশ্চিত করতে।”

বিআরটিসি সাধারণ মানুষের পরিবহন উল্লেখ করে তিনি বলেন, “কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে এই সেবা যেন ব্যাহত না হয়, সে জন্য সাধারণ যাত্রী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নাগড়া এলাকায় বিআরটিসি বাসের সেবার মান উন্নয়ন ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে সচেতন নাগরিক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park