1. admin@thedailyajkal.com : TARIP :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নান্দাইলে পিয়নের প্রতারণার শিকার হয়ে এইচএসসি দেওয়া হলো না ২ ছাত্রীর! গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ, শোকে স্তব্ধ রাণীশংকৈলের জওগাঁও গ্রাম ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় চার পরিবার ঠাকুরগাঁওয়ে ৭ মাস ধরে ভাঙা কালভার্ট: বিকল্প পথে চলাচল, দুর্ঘটনার শঙ্কায় হাজারো মানুষ ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিনের মাদককারবারি মামা-ভাগিনা ৩ হাজার পিস ইয়াবাসহ আটক অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ হাইতিকে ৩-০ গোলে হারিয়েও ব্রাজিল পারফরম্যান্সে রয়ে গেল প্রশ্ন

ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৭ বার পঠিত

 

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সোমবার (২৯ জুন) সকালে এক আন্তরিক ও আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম শামীম ফেরদৌস টগর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি করিমুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি জামাল উদ্দিন এবং কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শামসুদ্দিন।এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি পরীক্ষাই মানুষের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এইচএসসি পরীক্ষা শুধু একটি পাবলিক পরীক্ষা নয়, এটি উচ্চশিক্ষা ও স্বপ্নপূরণের পথে একটি গুরুত্বপূর্ণ সোপান। তাই আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে। তারা আরও বলেন, পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি একজন সৎ, নৈতিক, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। আধুনিক প্রযুক্তির ইতিবাচক ব্যবহার, মাদক, সন্ত্রাস, কুসংস্কার ও সকল ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধকে জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, ব্যর্থতায় হতাশ না হয়ে ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে। সফলতা কখনো একদিনে আসে না; নিয়মিত অধ্যয়ন, সততা, আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি ভরসাই একজন শিক্ষার্থীকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। নিজেদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে সর্বদা দায়িত্বশীল আচরণ করতে হবে। অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় তাদের সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল কামনা করা হয়। বিদায়ের ক্ষণে শিক্ষকদের শুভেচ্ছা, অনুপ্রেরণামূলক বক্তব্য এবং সহপাঠীদের ভালোবাসায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থী স্মৃতিময় ক্যাম্পাস জীবনকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park