1. admin@thedailyajkal.com : TARIP :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মীদের নিয়ে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ রাণীশংকৈলে শিক্ষার্থীদের গ্রাম আদালত বিষয়ে সচেতনতা, জানানো হলো বিচারসেবার নানা দিক হোসেনপুরের কৃতি সন্তান ডা. মো. মাজহারুল হক তানিম এর নতুন কর্মস্থলে পদায়ন। মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময় হোসেনপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন গণতান্ত্রিক ন্যায় ও উন্নয়ন পার্টির মহাসচিব মো. ওমর ফারুক দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রীপুৃরে ব্র্যাক সিড প্রসেসিং সেন্টারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ঠাকুরগাঁওয়ে- মির্জা ফখরুল ২০১০ সালের পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হলো স্পেন

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমি-তে মেসির আর্জেন্টিনা

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৭৫ বার পঠিত

রোববার (১২ জুলাই) যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় সুইজারল্যান্ড বনাম আর্জেন্টিনা।  লিওনেল মেসির কর্নার থেকে প্রথমার্ধের ১০ মিনিটে গোল করেন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার। এরপর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে সুইজারল্যান্ডের হয়ে গোল করেন এনদোয়ে।১-১ গোলে সমতায় থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই সময়ের প্রথমার্ধেও খেলা থাকে সমতায়।

সমতা ফেরানোর ৫ মিনিট পর ম্যাচের ৭২ মিনিটে লাল কার্ড দেখেন সুইজারল্যান্ডের এমবোলো। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে সিমুলেশন (ডাইভ) করার অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়তে হয় দলটির তারকা ফরোয়ার্ড ব্রিল এমবোলোকে। ঘটনাটি ঘটে ভিএআর-এর হস্তক্ষেপের পর। রেফারিকে ভিডিও রিপ্লে দেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়। রিপ্লে পর্যালোচনা করে রেফারি মনে করেন, এমবোলো ফাউল আদায়ের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে ডাইভ দিয়েছেন।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে গোলের দেখা পায়নি দুই দলের কেউই। ১০ জনের সুইজারল্যান্ডের রক্ষণ ভাঙতে পারছিল না আর্জেন্টিনা। পরে ১১২ মিনিটে বক্সের বাইরে থেকে সুইজারল্যান্ডের জালে বল পাঠিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেন হুলিয়ান আলভারেজ। এরপর যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের গোলে ৩-১ গোলে জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আলবেসিলেস্তেরা।

শেষপর্যন্ত লাউতারোর গোলে আর কোনোভাবেই ফিরে আসার সুযোগ ছিল না ১০ জনের সুইজারল্যান্ডের। ৩-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় সুইসরা। শিরোপা ধরে রাখার মিশনে আবারও সেমিফাইনালে আর্জেন্টিনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park