1. admin@thedailyajkal.com : TARIP :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মীদের নিয়ে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ রাণীশংকৈলে শিক্ষার্থীদের গ্রাম আদালত বিষয়ে সচেতনতা, জানানো হলো বিচারসেবার নানা দিক হোসেনপুরের কৃতি সন্তান ডা. মো. মাজহারুল হক তানিম এর নতুন কর্মস্থলে পদায়ন। মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময় হোসেনপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন গণতান্ত্রিক ন্যায় ও উন্নয়ন পার্টির মহাসচিব মো. ওমর ফারুক দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রীপুৃরে ব্র্যাক সিড প্রসেসিং সেন্টারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ঠাকুরগাঁওয়ে- মির্জা ফখরুল ২০১০ সালের পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হলো স্পেন

“ভাতা নয়, কর্মসংস্থানই হবে ব্যর্থ বেকারদের ভবিষ্যৎ- কেন্দ্রীয় আমীর

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৯৩ বার পঠিত

হুমায়ুন কবির,

ঠাকুরগাঁও সংবাদদাতা:

ঠাকুরগাঁওয়ে সংগঠনের একটি বিশাল জনসভায়  জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে বেকারদের জন্য ভাতা দেওয়া হবে না; বরং স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত করা হবে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সোয়া চারটার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ) অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা বেকাররা যাতে ভাতার জন্য অপেক্ষা না করে, নিজের পায়ে দাঁড়াতে পারে — সেই সুযোগ তৈরি করবো। বেকার ভাতা নয়, কর্মসংস্থানই হবে মান সম্মান ও আত্মনির্ভরতার পথ।”

তিনি আরও বলেন, “উত্তরাঞ্চলের উন্নয়ন এখনো বাধাপ্রাপ্ত, কারণ দুর্নীতি ও অপশাসনের চক্র ছিন্ন করতে পারেনি সরকার। এই সঙ্কট থেকেই উত্তরবঙ্গ পিছিয়ে রয়েছে; অথচ এই অঞ্চলের কৃষিভিত্তিক শিল্প একসময় দেশের অর্থনীতিতে মুখ্য ভূমিকা রাখতে পারত।”

তিন শর্তেই দেশ গড়বে জামায়াত: এমন কথায় তিনি বলেন, শক্ত ভিত্তিতে দেশ গঠনে তাঁর দল তিনটি মূল শর্তে সক্রিয় ভূমিকা নেবে: দুর্নীতি শূন্য সরকার: নিজে দুর্নীতি করবেন না এবং দুর্নীতিগ্রস্ত কাউকে আশ্রয় দেবেন না। ন্যায়বিচার: সকল নাগরিকের প্রতি সমান ন্যায়ের নিশ্চয়ন। বৈষম্য নির্মূল: বৈষম্যের সকল রূপের বিরুদ্ধে গণভোটে “হ্যাঁ” ভোটে সিদ্ধান্ত গ্রহণ।

তিনি জনসভায় বলেন, “কোনো একক দলই সামগ্রিক পরিবর্তন আনতে একা সক্ষম নয়; প্রকৃত গণ প্রতিনিধিরাই এই দেশকে সত্যিকার অর্থে  উন্নতির দিকে এগিয়ে নিতে পারবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park