1. admin@thedailyajkal.com : TARIP :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মীদের নিয়ে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ রাণীশংকৈলে শিক্ষার্থীদের গ্রাম আদালত বিষয়ে সচেতনতা, জানানো হলো বিচারসেবার নানা দিক হোসেনপুরের কৃতি সন্তান ডা. মো. মাজহারুল হক তানিম এর নতুন কর্মস্থলে পদায়ন। মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময় হোসেনপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন গণতান্ত্রিক ন্যায় ও উন্নয়ন পার্টির মহাসচিব মো. ওমর ফারুক দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রীপুৃরে ব্র্যাক সিড প্রসেসিং সেন্টারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ঠাকুরগাঁওয়ে- মির্জা ফখরুল ২০১০ সালের পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হলো স্পেন

“হ্যাঁ ভোটের বিরোধিতা মানে রক্তের সাথে বেইমানি”—ঠাকুরগাঁওয়ে  উপদেষ্টা এম সাখাওয়াত

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে গণভোট প্রচারণা বিষয়ক এক মতবিনিময় সভায় নৌপরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, “দেশের ভবিষ্যৎ গড়তে এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মালিক জনগণ। কোনো দল যদি ‘হ্যাঁ’ ভোটের বিরুদ্ধে প্রচারণা চালায়, তবে বুঝতে হবে তারা রক্তের সাথে বেইমানি করছে।”

বুধবার (২১ জানুয়ারি) ঠাকুরগাঁও পৌর শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানে বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং শিক্ষার্থীদের হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার মতো বর্বর ঘটনাও ঘটেছে।

তিনি বলেন, “আমরা চাই না ভবিষ্যতে ক্ষমতায় এসে কেউ আবার এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটাক। যারা ক্ষমতার অপব্যবহার করতে চায়, তারা ‘না’ ভোটের পক্ষে থাকতে পারে।

”উন্নয়ন প্রসঙ্গে ড. সাখাওয়াত হোসেন বলেন, উত্তরবঙ্গে শিল্পকারখানা স্থাপনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তিনি জানান, আগামী সরকারের জন্য এমন কিছু সুপারিশ করা হবে যাতে সারা দেশে উন্নয়নের সুষম বণ্টন নিশ্চিত হয় এবং কোনো জেলা বা উপজেলা অবহেলিত না থাকে।

সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমনসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park