1. admin@thedailyajkal.com : TARIP :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মীদের নিয়ে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ রাণীশংকৈলে শিক্ষার্থীদের গ্রাম আদালত বিষয়ে সচেতনতা, জানানো হলো বিচারসেবার নানা দিক হোসেনপুরের কৃতি সন্তান ডা. মো. মাজহারুল হক তানিম এর নতুন কর্মস্থলে পদায়ন। মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময় হোসেনপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন গণতান্ত্রিক ন্যায় ও উন্নয়ন পার্টির মহাসচিব মো. ওমর ফারুক দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রীপুৃরে ব্র্যাক সিড প্রসেসিং সেন্টারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ঠাকুরগাঁওয়ে- মির্জা ফখরুল ২০১০ সালের পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হলো স্পেন

নির্বাচনের পর আমরা এমন একটি স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১৯২ বার পঠিত

নির্বাচনের পর আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখতে চাই, যেখানে স্বস্তি থাকবে, ভয় থাকবে না। যেখানে আমি আমার স্ত্রীকে নিয়ে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারব, পথে পথে নিরাপত্তাহীনতার শঙ্কা কাজ করবে না। টাকা-পয়সা সঙ্গে থাকলেও দুশ্চিন্তা থাকবে না—ছিনতাই, হুমকি বা অযাচিত ভয় আমাদের চলার পথে বাধা হবে না।

আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মেয়েরা স্কুল-কলেজে যাবে মাথা উঁচু করে। পথে হাঁটতে গিয়ে ভয় পাবে না, দৃষ্টির লোভ বা কটূক্তির শিকার হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া-আসা হবে স্বাভাবিক, নিরাপদ আর সম্মানের সঙ্গে।

এই স্বপ্নের বাংলাদেশে আইন সবার জন্য সমান হবে। ক্ষমতার পরিচয়ে কেউ অপরাধ করে পার পাবে না। সাধারণ মানুষ বুঝবে—রাষ্ট্র তার পাশে আছে, তার নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রই নিয়েছে।

নির্বাচনের পর আমরা এমন একটি দেশ দেখতে চাই, যেখানে রাজনীতি হবে মানুষের নিরাপত্তা আর মর্যাদা নিশ্চিত করার হাতিয়ার, ভয় দেখানোর নয়। যেখানে উন্নয়ন মানে শুধু রাস্তা-ঘাট নয়, বরং মানুষের মনে শান্তি আর জীবনে নিশ্চয়তা। এমন বাংলাদেশই আমাদের স্বপ্ন—যেখানে বেঁচে থাকাটা হবে নিরাপদ, সম্মানজনক আর নিশ্চিন্ত।

_✍️ওমর ফারুক_

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park