1. admin@thedailyajkal.com : TARIP :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মীদের নিয়ে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ রাণীশংকৈলে শিক্ষার্থীদের গ্রাম আদালত বিষয়ে সচেতনতা, জানানো হলো বিচারসেবার নানা দিক হোসেনপুরের কৃতি সন্তান ডা. মো. মাজহারুল হক তানিম এর নতুন কর্মস্থলে পদায়ন। মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময় হোসেনপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন গণতান্ত্রিক ন্যায় ও উন্নয়ন পার্টির মহাসচিব মো. ওমর ফারুক দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রীপুৃরে ব্র্যাক সিড প্রসেসিং সেন্টারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ঠাকুরগাঁওয়ে- মির্জা ফখরুল ২০১০ সালের পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হলো স্পেন

ঠাকুরগাঁও–২ আসনে শুভেচ্ছা পোস্টার সাঁটানোর অভিযোগে গণঅধিকার পরিষদের মুখপাত্রকে জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ২১৩ বার পঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও–২ আসনে নির্বাচনে প্রার্থী হওয়ার প্রায় এক বছর আগের শুভেচ্ছা পোস্টার সাঁটানোর অভিযোগে গণঅধিকার পরিষদের দলীয় মুখপাত্র ও ওই আসনের প্রার্থী ফারুক হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও–২ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান আলী কাশিপুর ইউনিয়নের মহারাজা বাজার এলাকায় টহল দেন। এ সময় বাজারসংলগ্ন স্থানে কয়েকটি রঙিন পোস্টার চোখে পড়লে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফারুক হাসানের বিরুদ্ধে এ জরিমানা আদায় করা হয়।

জরিমানার বিষয়ে ফারুক হাসান বলেন, “মাত্র দুই-একটি রঙিন পোস্টার দেখিয়ে আমাকে জরিমানা করা হয়েছে। অথচ এগুলো কোনো ভোট চাওয়ার পোস্টার নয়; প্রায় এক বছর আগে লাগানো শুভেচ্ছা পোস্টার।”

তিনি আরও অভিযোগ করেন, “ঠাকুরগাঁও–২ আসনের বিভিন্ন এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের রঙিন পোস্টার এখনো টানানো রয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমার ক্ষেত্রে প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেছে।”

ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক আজকাল
Theme Customized By Shakil IT Park